• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গঙ্গাচড়ায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পহেলা বৈশাখ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    14th Apr 2026 5:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    রংপুর প্রতিনিধি#

    রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পহেলা বৈশাখ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ এপ্রিল) মঙ্গলবার তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চরে যথাযথ ভাবে পহেলা বৈশাখ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের গঙ্গাচড়া উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক প্রিন্স ওমর ফারুকের সঞ্চালনায় কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মনোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তার, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মাহামুদুল আলম,গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লিজু,তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলাম,গঙ্গাচড়া উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুনতাশীর মামুম,মমিনুর ইসলাম সহ স্থানীয় ব্যক্তি বর্গ। বক্তারা এ সময় সরকার বাহাদুরের কাছে তাদের উত্থাপিত ৬ দফা সহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবী করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুফল সম্পর্কেও আলোচনা করেন তারা। বক্তারা আরোও বলেন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন না করে যদি টালবাহানা করা হয়। তাহলে, তিস্তা নদী বাঁচানোর স্বার্থে দলমত নির্বিশেষে ব্যাপক আন্দোলনের ডাক দিবে সর্ব স্তরের জনগণ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930