• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রশাসনের নিরপেক্ষতার অভাবে দিনাজপুর-৬ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ 

     swadhinshomoy 
    28th Jan 2026 12:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

    আজ মঙ্গলবার( ২৭ জানুয়ারি) দুপুর দুইটায় হিলি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে প্রশাসন সকল প্রার্থীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। নির্বাচনী প্রচারণার সময় তার প্রচেষ্টায় নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে।

    তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোন সমাধান পাইনি। আমার প্রচারণার অনেক জায়গায় বাধা সৃষ্টি হয়েছে। এমনকি সম্প্রতি জীবনের জন্য হুমকি পাওয়ায় আমি প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্সের আবেদন করেছি, কিন্তু তা মঞ্জুর করা হয়নি।”

    শাহনেওয়াজ ফিরোজ শুভ আরও বলেন, “এই অবস্থায় আমি মনে করি সুষ্ঠভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। তাই আমি দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াচ্ছি।”

    তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কারণ হিসেবে প্রশাসনের নিরপেক্ষতার অভাব, জীবনের নিরাপত্তা সংকট এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেখিয়েছেন।
    শাহনেওয়াজ ফিরোজ শুভ এই আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার সিদ্ধান্তে নির্বাচনী মাঠে প্রার্থীদের অবস্থান এবং ভোটের প্রতিযোগিতায় প্রভাব পড়তে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031