• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জের বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামী গ্রেফতার 

     swadhinshomoy 
    04th Feb 2026 5:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের বাহুবলে রাতের আঁধারে টমটম চালক কাশেম (৩৩) হত্যা মামলার মূল আসামী এমরান মিয়া (৩০) গ্রেফতার করেছে পিবি আই হবিগঞ্জ।

    জানাযায়, বাহুবল থানার মামলা নং- ০৬, তারিখ-০৯/০৭/২০২৫খ্রিঃ, জিআর নং- ১০৫ (বাহু); ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। আসামি : অজ্ঞাত।

    উল্লেখিত মামলাটি পিবিআই হবিগঞ্জ ছায়াতদন্তপূর্বক ১০/০৮/২৫ খ্রি: তারিখে অধিগ্রহণ করে।
    গতকাল (০৩/০২/২৬ খ্রি: তারিখ ১.৩০) ঘটিকায় সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকার অভিযান চালিয়ে পলাতক অবস্থায় আসামি এমরান মিয়া (৩০), পিতা: দরবেশ আলী, গ্রাম: লামাতাসি, থানা: বাহুবল, জেলা হবিগঞ্জকে গ্রেফতার করে পিবিআই হবিগঞ্জের একটি দল।
    অভিযানে নের্তৃত্ব দেন মামলার আইও পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল, এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন, ও ড্রাইভার কং/আজিম মোল্লা।
    সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছে পিবিআই। দীর্ঘদিন সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো পলাতক আসামি এমরান মিয়া। ভিকটিম কাশেম হত্যাকাণ্ডে এমরানের সহযোগী গ্রেফতারকৃত ফারুককে কিছু দিন আগে রিমান্ডে এনে পিবিআই কাশেম হত্যাকাণ্ডে মূলহোতা এমরানের সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে কিন্তু আসামি এমরান সিলেটসহ অন্যান্য জায়গায় অবস্থান করতে থাকে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে পিবিআই আসামি এমরানের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ ইতোমধ্যে সংগ্রহ করে ফেলেছে। গ্রেফতারকৃত আসামি এমরানের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা চলমান থাকবে। দীর্ঘদিন পর পলাতক আসামি এমরানের গ্রেফতারে ভিকটিম কাশেমের পরিবার ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে আশাবাদ ও পিবিআই এর প্রতি আস্থার বিষয়টি ব্যক্ত করেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728