• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎শেরপুরে নন্দীর বাজারে অভিযান: ৫,২০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার 

     swadhinshomoy 
    01st Mar 2026 12:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎আল-আমিন বিশেষ প্রতিনিধি

    ‎শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
    ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়, নয়াপাড়া এলাকায় বকশীগঞ্জ-নন্দীর বাজার পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. আব্দুর রশিদ (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    ‎আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
    ‎এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
    ‎সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, ধৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031