• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৫ কিমি বাঁধের অভাবে প্রতি বছর ডুবছে অর্ধশতাধিক গ্রাম 

     swadhinshomoy 
    02nd Mar 2026 2:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    জেলা প্রতিনিধি :নাজমুল হাসান

    জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর মাত্র পাঁচ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় প্রতি বছরই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে অন্তত অর্ধশতাধিক গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেড় লক্ষাধিক মানুষ, ডুবে যাচ্ছে হাজার হাজার একর ফসলি জমি।

    স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি থেকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজার পর্যন্ত যমুনার প্রায় পাঁচ কিলোমিটার এলাকা এখনো অরক্ষিত। নদীতে পানি বাড়লেই ইসলামপুর উপজেলার চিনাডুলী ও সদর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম এবং পাশের মেলান্দহ উপজেলার কয়েকটি ইউনিয়নের আরো প্রায় ৩০টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়ে।

    এলাকাবাসীর অভিযোগ, গত ১৭ বছরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের নামে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের নামেও শত কোটি টাকার বেশি খরচ হয়েছে; কিন্তু গিলাবাড়ি থেকে উলিয়া বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি এখনো বাঁধবিহীন রয়ে গেছে।

    ডেবরাইপেচ এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, পাঁচ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হলে ইসলামপুর ও মেলান্দহ উপজেলার অন্তত ৫০টি গ্রাম স্থায়ীভাবে বন্যার হাত থেকে রক্ষা পাবে। প্রতি বছর ঘরবাড়ি মেরামত ও ফসলের ক্ষতি পুষিয়ে নিতে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

    সিংভাঙ্গা গ্রামের মকবুল হোসেনের অভিযোগ, বালুর বস্তা ডাম্পিংয়ের নামে বিপুল অর্থ ব্যয় হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হয়নি। তার ভাষ্য, টেকসই বাঁধ নির্মাণ না করায় নদীভাঙন ও বন্যার দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কিছু এলাকায় আংশিক বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় গিলাবাড়ি থেকে উলিয়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশে কাজ করা সম্ভব হয়নি। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, নদীভাঙন আগের তুলনায় কিছুটা কমেছে। তবে যমুনার নাব্যতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে হঠাৎ পানি বৃদ্ধি পায়, এতে বিচ্ছিন্ন ভাঙন ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়।

    জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031