• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় কবরস্থান ও নির্মানাধীন জামে মসজিদ পরিদর্শনে ইউএনও, অনুদানের প্রতিশ্রুতি 

     swadhinshomoy 
    03rd Mar 2026 12:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মহিবুল্লাহ মেহেদী
    সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি গাইবান্ধা

    গাইবান্ধার সুন্দরগঞ্জে ০২ মার্চ ২০২৬ তারিখে সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় কবরস্থান ও নির্মানাধীন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি মিস ইফফাত জাহান তুলি।

    সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় কবরস্থানের মোট ৫৪ শতাংশ জমির ওপর কবরস্থান এবং ৩ শতাংশ জমির ওপর জামে মসজিদ নির্মিত হচ্ছে। এ পর্যন্ত কবরস্থানে ১৪৭ জন মাইয়াতকে দাফন করা হয়েছে।

    পরিদর্শনকালে ইউএনও মিস ইফফাত জাহান তুলি কবরস্থানের জন্য মাটি ভরাটের বরাদ্দ প্রদানের আশ্বাস দেন এবং এ সংক্রান্ত এস্টিমেট দ্রুত প্রেরণের নির্দেশ দেন। এছাড়া কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের জন্য গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় ইমপ্রুভড ল্যাট্রিন (টুইন পিট ল্যাট্রিন) বরাদ্দের জন্য মসজিদ কমিটির সভাপতি মোঃ নুর আলম সরকারকে আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

    এসময় তিনি দাফনকৃত সকল মাইয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন।

    ইউএনও মহোদয়ের পরিদর্শন ও অনুদানের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে মুসল্লি ও এলাকাবাসীদের উপস্থিতিতে ইফতারের পূর্ব মুহূর্তে সভাপতি মোঃ নুর আলম সরকার এর উদ্যোগে মসজিদের ইমাম মোঃ শাহিন মিয়া ইউএনও মহোদয় ও তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

    এর আগে, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণাধীন মসজিদের কাজে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

    মশিউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জিল্লুর রহমান ২০০০ ইট, বিশিষ্ট পাট ব্যবসায়ী ও উক্ত মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ১০০০ ইট, সভাপতি মোঃ নুর আলম সরকার ৫০০ ইট, মোঃ আমিনুল ইসলাম প্রামানিক ৫০০ ইট, কোষাধক্ষ্য মোঃ মোজাফফর হোসেন ৫০০ ইট, মোঃ রাশেদুল ইসলাম ৫০০ ইট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোঃ বাবলু মিয়া ৫০০ ইট, মোঃ সাঈদী মিয়া ৫০০ ইট, মোঃ আব্দুল হাকিম ৫০০ ইট, মোঃ দুদু ৫০০ ইট এবং মোঃ নবীর হোসেন ১০০ ইট দান করেন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ রফিকুল ইসলাম ১০ বস্তা সিমেন্ট, মোঃ জাহাঙ্গীর আলম জেমসসহ স্থানীয় আরও অনেকে রড ও সিমেন্ট দান করেন।

    নগদ অর্থ অনুদান প্রদানকারীদের মধ্যে রয়েছেন মোঃ মহিবুল্লাহ মেহেদী, (মোঃ আনিসুর রহমানের পিতা) মোঃ ফরমান আলী, মোঃ কপিল উদ্দিন, মোঃ আঃ রাজ্জাক সরকারসহ স্থানীয় আরও অনেকে।

    নির্মাণাধীন মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের সভাপতি মোঃ নুর আলম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সকলের নিকট আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031