• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সীতাকুণ্ড ইকোপার্কে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যাচেষ্টা, চমেকে অস্ত্রোপচার সম্পন্ন 

     swadhinshomoy 
    03rd Mar 2026 12:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    ইমরান সোহেল, চট্টগ্রাম :
    চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ ভর্তি করা হয়েছে।

    ০২ মার্চ সোমবার চিকিৎসকরা শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশনের সময় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে পরবর্তী ২৪ ঘণ্টা না গেলে শিশুটি শঙ্কামুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

    গত রোববার বিকেলে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৮৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

    ভুক্তভোগী শিশুটির বাবা মনির (ছদ্মনাম) জানান, তার মেয়ে ‘সারা’ (ছদ্মনাম-৭), তাদের গ্রামের বাড়ি ছোট কুমিরা মাস্টারপাড়া, সীতাকুণ্ড। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

    এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031