• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন।। অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ রেখে ধর্মঘট চলমান 

     swadhinshomoy 
    07th Mar 2026 12:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৩৪৩) অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ রেখে ধর্মঘট চলমান রেখেছে এবং বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মূখে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বিকেলে বিরল বাজারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওয়াকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান (ভোলা)। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান (ভোলা) জানান, বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের উপর ৪নং শহরগ্রাম ইউনিয়নের খোদশিবপুর গ্রামে সন্ত্রাসী ও চাঁদাবাজ এর বর্বরোচিত হামলার ঘটনায় ২৪ ঘন্টা অতিবাহিত হতে চললেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৬ মার্চ-২০২৬ শুক্রবার সকাল ০৬ টা হতে অনির্দিষ্ট কালের জন্য লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকগণ ধর্মঘট বাস্তবায়ন করছে। বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করে শ্রমিকরা ন্যায্য বিচার আদায়ে মাঠে থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।
    কাঁচা মালবাহী যানবাহনে পণ্য লোড আনলোডে কোন শীথীলতা রাখা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, মালিক শ্রমিক সুসম্পর্ক রেখে আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি। মাছ, মুরগী, ফলমূল, প্রাণি খাদ্যসহ যেসব পণ্য জরুরীভাবে লোড আনলোড করা দরকার আমরা সে সকল পণ্যর বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিবো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031