• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খোলার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ 

     swadhinshomoy 
    11th Mar 2026 10:50 am  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধি শরীফ মিয়া

    আশুলিয়ার ইনজেনিটেক্স গ্রুপের বন্ধকৃত ইউকোরিয়া নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

    মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলতলা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের একটি বিক্ষোভ মিছিল নিয়ে বন্ধ কারখানাটির অঙ্গ প্রতিষ্ঠান ইনজেনিটেক্স কারখানার সামনে অবস্থান নেয় তারা। এসময় প্রায় বারো’শ শ্রমিকের ২ মাসের বকেয়া বেতন সহ সকল পাওনাদি ও কারখানা খুলে দেওয়ার দাবী জানান তারা।

    সুমাইয়া নামে এক (সুইং) অপারেটর বলেন, আমি অভাবের তাড়নায় আমার ৩ মাসের শিশু বাচ্চাকে রেখে গার্মেন্টস চাকরী করেছি। আমার বেতনের টাকা দিয়ে একদিকে মা-বাবা, অন্যদিকে আমার সংসার চালাতে হয়। এছাড়া বেতনের টাকা দিয়ে আমার শিশুর দুধও কিনতে হয়। ‘আমাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। বারবার বেতন দিবে বলে তারিখ দিলেও বেতন দেওয়ার নামে টালবাহানা করে আসছে। খালি তারা সময় নেয়। এদিকে সামনে ঈদ, অন্যদিকে বাসা ভাড়া, দোকানের বিল কিভাবে দিবো। এছাড়া আমার ৩ মাসের বাচ্চার জন্য দুধ কিনবো কোথা থেকে। অন্যদিকে, এমন সময় কারখানা টাকা না দিয়ে বন্ধ করে দিয়েছে, এসময়ে কোথাও চাকরি পাবো না। এখন আমি কি করবো। তাই উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী ঈদের আগে নির্দিষ্ট সময়ে আমাদের বকেয়া বেতন সহ সার্ভিস বেনিফিট দেওয়ার দাবী জানাই।

    এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের পাওনাদি নিয়ে অনেক দেন-দরবার হয়েছে কিন্তুু মালিক পক্ষ দিতে চাচ্ছে না। এখন এর দবীতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি করছে, আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছে, তাদের বুঝিয়ে-শুনিয়ে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছে। এরআগে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে মিটিং ও চুক্তি করেছি। তবে এটা তারা বাস্তবায়ন করতে পারছে না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031