• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিল্পে আস্থা ফেরাতে বিনিয়োগবান্ধব উদ্যোগ 

     swadhinshomoy 
    13th Apr 2026 4:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ৷

    নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী টেক্সটাইল মিলসহ দেশের বন্ধ থাকা টেক্সটাইল ও জুট মিলগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো বিনিয়োগ বৃদ্ধি, শিল্প পুনরুজ্জীবন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

    রোববার(১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই শিল্প প্রতিষ্ঠানটি দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন কার্যক্রমে ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্ধ হয়ে থাকা টেক্সটাইল ও জুট মিলগুলো ধাপে ধাপে চালুর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। বিশেষ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করতে ইতোমধ্যে পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। এসব মিল পুনরায় চালুর জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও জানান, দারোয়ানী টেক্সটাইল মিল নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। বর্তমানে এর মূল্যায়ন প্রক্রিয়া চলছে। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটি পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    তিনি বলেন, শুধু এই মিল নয়, সারা দেশে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল পর্যায়ক্রম

    পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে এবং শিল্পখাতে আস্থা ফেরানোর চেষ্টা করছে।

    তিনি আরও দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। অতীতের নানা অনিয়ম ও বৈষম্যকে পেছনে ফেলে অর্থনীতিকে এগিয়ে নেওয়াই এখন প্রধান লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

    তিনি ঐতিহ্যবাহী পাট শিল্প পুনরুদ্ধারের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, “সোনালী আঁশ” নামে পরিচিত পাট একসময় দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল। বর্তমানে সেই ঐতিহ্য কিছুটা হারিয়ে গেলেও সরকার সেটি পুনরুদ্ধারে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

    পাট চাষ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি কৃষকদের সহায়তায় উন্নতমানের বীজ সরবরাহ এবং গবেষণার মাধ্যমে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাট জাগ দেওয়ার পানির সংকট সমাধানে খাল খনন কর্মসূচিও পুনরায় চালু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক পানিপ্রবাহ নিশ্চিত করে পাট জাগ দেওয়ার সুবিধা ফিরিয়ে আনা এবং পাট শিল্পকে আবারও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সরকারের অগ্রাধিকার।

    পরিদর্শন শেষে তিনি নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত ক্লাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি কারখানাও পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎপাদন ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

    এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলামসহ প্রশাসন ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নীলফামারীসহ পুরো অঞ্চলে নতুন করে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হবে এবং স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930