• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিমলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    14th Apr 2026 1:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল মিরাজ
    নীলফামারী জেলা প্রতিনিধ
    নীলফামারীর ডিমলা উপজেলায় “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    ১২, ১৩ এপ্রিল ২০২৬, দুই দিনব্যাপী (রবিবার ও সোমবার) এই প্রতিযোগিতা ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সাত্তার। তিনি উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা সহকারী প্রোগ্রামার শাহানুর আলম ও নীলফামারী জেলা বিএনপির কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধানসহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

    প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

    অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930