• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে তেলের পাম্পে মোটরসাইকেলে আগুন 

     swadhinshomoy 
    19th Apr 2026 3:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    আসাদুর রহমান
    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তেলের পাম্পে সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার ১৯/০৪/২০২৬ ইং এ ঘটনাটি ঘটে।

    সরেজমিনে গিয়ে জানা যায়, একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
    পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
    এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তেলের পাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
    এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে তেলের পাম্পে ধূমপান থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930