• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীপুরে “হাম – রুবেলা ক্যাম্পেইন -২০২৬” উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা 

     swadhinshomoy 
    19th Apr 2026 3:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাহফুজার রহমান,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

    মাগুরার শ্রীপুরে ” হাম-রুবেলা টিকাদান ” ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সমন্বয় সভার আয়োজন করে।

    গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন,খামারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওছার উদ্দিন, আমতৈল সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, কাজলী সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইবনে আজম , উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক খান আবু হাসান প্রমূখ। উপস্থিত ছিলেন ইপিআই টেকনোলজিষ্ট তুষার কান্তি ঢালী ও স্বাস্থ্য পরিদর্শক সবিতা রাণী বিশ্বাস।

    ৩ সপ্তাহব্যাপী চলা “হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উপর তথ্য উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুজ্জামান লিটন। তিনি জানান, উপজেলার প্রতিটি শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে যে সমস্ত শিশু অসুস্থ তাদেরকে সুস্থ হবার পর এ টিকা দেওয়া হবে।

    এছাড়া যে সমস্ত শিশু হামের টিকা নিয়েছেন কিন্তু ২৮ দিন অতিবাহিত হয়নি সেই শিশুদেরকে ২৮ দিন পার হবার পর টিকা দেওয়া হবে। সভায় জানানো হয় আগামীকাল রবিবার থেকে শ্রীপুর উপজেলায় ১৬ হাজার ৫ শত ৯৫ জন শিশুকে একটি করে হাম- রুবেলা টিকা দেওয়া হবে। ২০ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯৩ টি কেন্দ্রে ২৫ জন টিকা দানকারী ও ৪৯ জন স্বেচ্ছাসেবী টিকা প্রদান করবেন। এছাড়া ২৪ জন সুপারভাইজার টিকা প্রদান তদারকী করবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930