মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের বেলাল ডাক্তার নামে এক ব্যক্তি আ’ত্মহত্যা করেছেন বলে জানা গেছে। জানা যায় বেলাল ডাক্তার পেশায় একজন পশু চিকিৎসক পাশাপাশি তিনি স্থানীয় মহিলা মেম্বারের স্বামী। একসময় এলাকার সম্মানিত ব্যাক্তি ছিলেন। সবাই হাটে বাজারে ডাক্তার সাহেব বলে লম্বা সালাম দিতো। মানবাধিকার সহ বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। হঠাৎ করে তিনি অতিরিক্ত টাকার নেশায় লিবিয়া দিয়ে ইতালি লোক পাঠানোর দালালী শুরু করেন বেশ কিছু লোক পাঠান এবং অনেক টাকা দালালী করে কামান এবং দালালী টাকার সুবাদে বাড়িতে পাকা দালান বাড়ী নির্মান করেন। পাকা দালান হওয়ার পরে মনে রং লাগে ইচ্ছা জাগলো দ্বিতীয় বিয়ে করার বিয়েও তিনি করলেন। বিধিবাম আরাম আয়েশের জীবনে শুরু হলো বিপর্যয় লিবিয়ায় ধরা পরলো তার লোকজন। সেখানে থাকা বন্দীদের স্বজনদের কান্নায় ভাড়ি হয়ে উঠলো তার পাকা দালানের চারপাশ। পাশাপাশি পাওনাদারদের হুমড়ি খাওয়া। তাই তিনি রাতের আধার দেশ ছাড়তে চলে যান সীমান্তে কিন্তু তা আর সম্ভব হলো না পাওনাদারা ধরে নিয়ে আসলেন সীমান্ত থেকে। সর্বশেষ গতকাল রাতে ওপারে পাড়ি দিলেন। অতিরিক্ত টাকা কখনোই সুখ দিতে পারে না সম্মান দিতে পারে না বেল্লাল তারই উদাহরণ। মাদারীপুর জেলার মানবপাচার চক্রের হাতে পড়ে অনেকে বিলাসী জীবন কাটাচ্ছেন আর অনেকেই স্বজন হারিয়েছেন। মাদারীপুর জেলার আদম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্য অচিরেই দালাল চক্রকে ধরে আইনের আওতায় আনা হোক

