• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তাড়াইলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন 

     swadhinshomoy 
    20th Apr 2026 3:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো ওমর খান সানি তাড়াইল উপজেলা প্রতিনিধি।

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেক কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অভিভাবককে নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

    স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,এ কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্রে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।

    উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন,হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সকলকে সচেতন হয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।
    উল্লেখ্য, দেশের অন্যান্য স্থানের মতো তাড়াইল উপজেলাতেও সরকার ঘোষিত এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাড়াইল উপজেলায় মোট ২০ হাজার ৮০৩ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

    এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইপিআই কেন্দ্রগুলোতে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930