• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন 

     swadhinshomoy 
    20th Apr 2026 3:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    আসাদুর রহমান
    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
    হামের প্রাদুর্ভাব যখন গোটা বাংলাদেশে ছরিয়ে পরেছে সেই সময়ে হাম প্রতিরোধে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জরুরি হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

    আজ ২০/০৪/২০২৬/ইং রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-ইমরান।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, রাজারহাটে এর আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

    ক্যাম্পেইনের বাস্তবায়নে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    সংশ্লিষ্টরা জানান, হাম রোগ প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সসীমার শিশুদের এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-ইমরান বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ।সারা বাংলাদেশের ন্যায় রাজারহাট উপজেলায় এ কর্মসূচির উদ্ভোধন করা হয়। সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের সুস্থ রাখা সম্ভব। তাই সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকাদান নিশ্চিত করতে হবে।”

    স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছরের শিশু দের এ টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২০ দিন ব্যাপি চলবে এ কর্মসূচি।

    নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930