রাণীনগর( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রানীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ শামীম মন্ডল (২৭), পিতা ইরফান মন্ডল। তার বাড়ি রানীনগর থানার ভিটুরিয়া (হাজরাদাম পুকুরপাড়) গ্রামে।
জানা যায়, আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল আলমের নেতৃত্বে একটি দল রানীনগর থানার ভিটুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামি শামীম মন্ডলের নিজ ঘর থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত কমলা রঙের ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই দিন সকাল ৯টা ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রানীনগর থানায় হাজির হয়ে আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। অফিসার ইনচার্জ, রানীনগর থানা, নওগাঁ আসামির বিরুদ্ধে রানীনগর থানার মামলা নং-০৫, তারিখ ২০/০৪/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৩৬(১) সারণি-১০(ক) অনুযায়ী মামলা রুজু করেন।

