• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন 

     swadhinshomoy 
    20th Apr 2026 5:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    আজ ২০ এপ্রিল থেকে ১০ মে কুড়িগ্রামে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

    কুড়িগ্রাম সিভিল সার্জন আয়োজিত হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস,
    ড্যাব এর নেতৃবৃন্দ সহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

    উদ্বোধন পূর্বে গতকাল ১৯ এপ্রিল জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামসহ দেশব্যাপী আগামী তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২,৭১,৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুর সংখ্যা ১,৩৬,৭০৭ জন এবং মেয়ে শিশুর সংখ্যা ১,৩৪,৯৯২ জন। এই টিকাদান কার্যক্রম জেলার ১০টি স্থায়ী ও ১,৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930