• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত পলাশ উপজেলায় 

     swadhinshomoy 
    20th Apr 2026 4:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)


    ‎                   নরসিংদীর পলাশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার উদ্যোগে ব্লাড ডোনার তৈরি করার লক্ষ্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    ‎                          ২০ এপ্রিল ২০২৬ রোজ সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী উক্ত ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ আরিফ পাঠান এবং কো-অর্ডিনেটর অধ্যাপক  মেজবাহ উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন।

    ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সভাপতি এম আর হাসান বিন জলিল। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধক হিসেবে  পলাশ উপজেলা শাখার সুযোগ্য আহ্বায়ক মিনার হোসেন খান ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময়ের সংগঠনের যুগ্ম আহবায়ক ও দি ডেন্টিস্ট পয়েন্টের কর্ণধার কামাল হোসেন উপস্থিত ছিলেন।

    ‎              পলাশ উপজেলা শাখার আহ্বায়ক মিনার হোসেন খান উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন তরুণদের ব্লাড ডোনার হিসেবে তৈরি করাই ব্লাড গ্রুপ নির্ণয় করার লক্ষ্য ও উদ্দেশ্য। এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন। ব্লাড ডোনার হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    ‎                                        ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন পলাশ উপজেলা শাখার সদস্য সচিব  মেহেদী হাসান। তার সহযোগী হিসেবে ছিলেন  শাওন আহমেদ, পুষ্প ও তাহমিনা। এ সময় অভিভাবক সহ ছাত্র-ছাত্রী সকলেই স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্লাড ডোনার তৈরি করার লক্ষ্যে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রায় ৪ শতাধিক ছাত্র ছাত্রীর ব্লাড গ্রুপ  নির্ণয় করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930