রাকিব হাসান সাগর। নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জে এক আনন্দঘন পরিবেশে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আয়োজনে এই বিশেষ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য ও উপস্থিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও স্টাক ট্রি গ্রুপের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব রাকিবুল আলম রাকিব।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা এবং বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময়ই সাধারণ মানুষের কল্যানে এবং তরুণদের মেধা বিকাশে কাজ করে যাবে।”
অন্যান্য নেতৃবৃন্দের অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা অ্যাডভোকেট টিপু টিপু,মনিরুল ইসলাম সজল,নেত্রি নাহার সহ অনেকে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।
আয়োজনের বিস্তারিত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই কাবাডি খেলা দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। টানটান উত্তেজনাকর ম্যাচ শেষে জয়ী দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন জনাব রাকিবুল আলম রাকিব। মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, পহেলা বৈশাখের আনন্দকে সাধারণ মানুষের সাথে ভাগ করে নিতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

