• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও পরকীয়া আসক্ত আনসার সদস্য সুমন 

     swadhinshomoy 
    25th Apr 2026 11:58 am  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরিফ

    স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে এক আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তার স্ত্রী ফাতেমা। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অভিযোগকারী ফাতেমা জানান, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছে। তার দাবি, সুমন বিবাহিত এবং সন্তান থাকা সত্ত্বেও অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল আসেনি বলে অভিযোগ করেন তিনি।

    ফাতেমা বলেন, “সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি বহুবার তাকে বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি আগের মতোই আচরণ করে যাচ্ছেন।” তার অভিযোগ, এ পরিস্থিতিতে সংসারে অশান্তি বাড়ছে এবং সন্তানদের ওপরও মানসিক প্রভাব পড়ছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিক আলোচনা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসী অনেকেই বিষয়টি দ্রুত মীমাংসার আহ্বান জানিয়েছেন।

    এদিকে ফাতেমা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি আইনি সহায়তা চেয়ে উল্লেখ করেন, স্বামীকে ‘সঠিক পথে ফেরাতে’ প্রয়োজনীয় ব্যবস্থা চান তিনি। একই সঙ্গে তিনি জানান, স্বামীর প্রতি তার ভালোবাসা রয়েছে এবং সংসার টিকিয়ে রাখতে চান তিনি।

    তবে এ বিষয়ে অভিযুক্ত সুমনের বক্তব্য জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ঘটনার সত্যতা যাচাই করে উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930