• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে সরকারের দৃঢ় পদক্ষেপ 

     swadhinshomoy 
    28th Apr 2026 5:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো:জুয়েল রানা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ;

    নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি সীমান্ত এলাকায় খাল খনন কার্যক্রমের মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) ধরধরা ব্রিজ হতে পূর্বদিকে শাহিনুর ও শৈলেন চন্দ্রের জমি পর্যন্ত ৪০৯২ দশমিক ৭৩ ঘনমিটার খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি,নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মো:রইসুল আলম চৌধুরী, নীলফামারী জেলা বিএনপির সদস্য ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,নীলফামারী জেলা বিএনপির সদস্য ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মো গোলাম রাব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল, , নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার।

    এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সরকারের এই খাল খনন উদ্যোগকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের সমস্যা এবং সেচ সংকট নিরসনে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

    এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক হবে, কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930