• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী 

     swadhinshomoy 
    29th Apr 2026 12:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহম্মেদ
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

    ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, সুষম খাবার গ্রহণের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব এবং শিশু ও গর্ভবতী নারীর পুষ্টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।

    সভাপতি তার বক্তব্যে বলেন, শুধু পেট ভরে খাওয়া নয়, সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাস জরুরি। পুষ্টি সপ্তাহের লক্ষ্য হলো এ বিষয়ে জনগণকে সচেতন করা।

    অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশীয় ফল, সবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930