• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

     swadhinshomoy 
    30th Apr 2026 10:38 am  |  অনলাইন সংস্করণ Print

    মাহফুজাররহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

    ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আশরাফুজ্জামন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডা: শামীম কবির।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলাম।

    জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরীর সঞ্চালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল গণি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মু্সাফির নজরুল, উপজেলা যুব উন্নায়ন অফিসার রিয়াজ উদ্দিন, উপজেলা বিআরডিবি অফিসার নাদিয়া সুলতানা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য অফিসার তৌহিদুর রহমান, সব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান পান্না খাতুন, শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম বেগম,আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল ইসলাম, নার্সিং সুপারভাইজার সন্ধ্যা রানী সাহাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।

    সভায় বক্তারা বলেন, “একটি জাতির ভবিষ্যৎ গড়তে হলে পুষ্টির কোনো বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও দুগ্ধদানকারী নারীদের পুষ্টি নিশ্চিত করা এখন সময়ের দাবি। পুষ্টিহীনতা সমাজের একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই কর্মসূচি সপ্তাহব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাদের মধ্যে ১ম,২য়,৩য় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930