• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও 

     swadhinshomoy 
    30th Apr 2026 1:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)


    ‎ নরসিংদীর পলাশে ৫ বছরের কন্যা সন্তান সহ নগদ অর্থ, স্বর্ণালংকার ও সেলাই মেশিন সহ এক ইতালি প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পলাশ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসীর বাবা। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানা পুলিশ।

    ‎ ইতালি প্রবাসীর বাবা রুহুল আমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, ৭ বছর আগে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের নাজমুল হোসেনের সাথে পাশ্ববর্তী উত্তর টেঙ্গরপাড়া গ্রামের শফিক মিয়ার মেয়ে নাদিয়া বেগমের সঙ্গে বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। ৯ মাস আগে ইতালিতে পাড়ি জমান নাজমুল হোসেন। প্রবাসে যাওয়ার পর থেকেই তার স্ত্রী নাদিয়ার আচরণ পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন বিষয়ে স্বামীর সাথে মুঠোফোনে খারাপ আচরণ করতেন এবং ঝগড়া করতেন।

    ‎ এরইমধ্যে স্বামী জানতে পারেন, তার স্ত্রী অন্য এক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। সেই জের ধরে ১৯ এপ্রিল দুপুর একটার দিকে শশুর-শাশুড়ীর অনুপস্থিততে ঘর থেকে নগদ ৩ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ, সেলাই মেশিন নিয়ে বাবার বাড়ি চলে যায়। পরে তাকে কয়েকবার নাজমুলের বাবা-মা স্বামীর বাড়িতে নিয়ে আসতে গেলেও তিনি আসেননি। অবশেষে সোমবার (২৭ এপ্রিল) আবারও ছেলের বউকে তার বাপের বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসতে যান নাজমুলের বাবা-মা। পরে সেই বাড়িতে তাকে পাওয়া যায়নি। নাজমুলের শ্বশুর জানান, নাদিয়া কোথায় চলে গেছে আমরা জানিনা।

    ‎ নাদিয়ার স্বামী প্রবাসী নাজমুল হোসেন মুঠোফোনে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে সম্প্রতি অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় নাদিয়া। তার হাত ধরেই সে চলে যায় বলে আমি ধারনা করছি। আমি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

    ‎ পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930