শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ২ টায় শাল্লা উপজেলা গণমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। এদিন উপজেলার মোট ২৮৪ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে এই বিশেষ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেন, “কৃষক আমাদের দেশের প্রাণ। তাদের দুর্যোগে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বদ্ধপরিকর। অনুদানের তালিকায় যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কোনো কৃষকের নাম বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তালিকায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আওয়াল। মোছাঃ পারবিন আক্তার,
কৃষি কর্মকর্তা শুভ জিৎ রায়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী , বিএনপি নেতা নিতাই ,দাস,এছারা আরও উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুর রহমান , শাল্লা ইউনিয়ন এর আহবায়ক আবু সাইদ, বিএনপি নেতা হাবুল মিয়া, ব্রজেশ চৌধুরী, দিরাই উপজেলার রৌদ্র মিজান , জাহাঙ্গীর মিয়া ( সিলেট মহানগর) রফিকুল ইসলাম, বিএনপি নেতা রাজ্জাক মিয়া, রুবেল আহমেদ দুলাল, জমিয়তের মাওলানা নাজমুল ইসলাম, আটগাও ইউনিয়ন এর আহবায়ক জুনেদ আহমেদ তালুকদার, ,বাহাড়া ইউনিয়ন এর আহবায়ক সাইদ হোসেন সাগর, মোঃ নুরুল আমীন, আবুল কালাম পন্ডিত সাগর দাস, বিএনপি নেতা রুমান আহমেদ , ছাত্র দলের সভাপতি প্রার্থী শাখিল, আহমেদ, রেজাউল , রাহুল সরকার, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অবস্থিত ছিলেন ,
অনুষ্ঠানে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য শেষে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী উপস্থিত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক ও সহায়তা সামগ্রী তুলে দেন। দীর্ঘ প্রতীক্ষিত এই সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর মাঝে স্বস্তি ও হাসির ঝিলিক দেখা যায়।

