• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিলা 

     swadhinshomoy 
    06th May 2026 12:54 pm  |  অনলাইন সংস্করণ Print

     

    সাংবাদিক মোঃ জাহিদ হোসেন

    ডাহুক উড়ে হোগল বনে
    উড়ছে বকের চক
    আউলা কেশে শিলা হাসে
    দগরি ধরার শখ।

    চরের কুলে সিপি পানি
    দগরি গর্ত ভরা
    হোগল পাতার কুলে কুলে
    পড়ছে দগরি ধরা।

    জাল টেনে মাছ ধরছে জেলে
    ইলিশ কাঁড়ি কাঁড়ি
    দগরি ধরে গাঁয়ের শিলা
    ফিরছে খুশি বাড়ি।

    শিলার বাড়ি ছোট্ট ঘরে
    সম্বল দুইখান হাঁড়ি
    আধখানা পেট ঘুমিয়ে যায়
    সুখের ছড়াছড়ি।

    ডাহুক ডাকে মনের কোণে
    পুষবে ডাহুক ছানা
    ডানা মেলে উড়ছে পাখি
    উড়ছে বগি কানা।

    অবল শিলা ধবল পালে
    গুন টানে মাঝি নাও
    কোনবা গাঁয়ে বাড়ি মাঝি
    কোনবা গাঁয়ে যাও?

    ধবল আমায় নিবা মাঝি
    বানিয়ে তোমার সঙ্গ
    দেশ বৈদেশ ঘুরে ঘুরে
    দেখব সারা বঙ্গ।

    মাঝি আমার হাত ছেড় না
    আগলে রেখ বাহুত
    শেষ বেলাতে যদি পাড়
    পুষতে দিও ডাহুক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31