• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিরলে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে টেকসই যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই ————আলহাজ্ব: সাদিক রিয়াজ চৌধুরী পিনাক 

     swadhinshomoy 
    06th May 2026 11:52 am  |  অনলাইন সংস্করণ Print

    সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    উন্নত ও আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে টেকসই যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই
    বলে মন্তব্য করে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সরকারের উন্নয়ন দর্শন তুলে ধরে বলেন, “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তা ঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অচিরেই দেশের প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা হবে।” তিনি আরও উল্লেখ করেন বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আমূল পরির্বতন করে দিবে।

    গতকাল মঙ্গলবার (৫ মে) সকালে বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে মোহনপুর পাকা রাস্তা হইতে লক্ষিরহাট পর্যন্ত, গৌরিপুর হাগুরীর মোড় হতে সাহাপুর সড়ক উন্নয়ন কাজ, আজিমপুর ইউনিয়েনে খিদর পাগলীর মোড় হতে টন্দনদীঘি ভায়া তাতীপাড়া সড়ক উন্নয়ন কাজ, আলুবাড়ী মোড় হতে রাজারামপুর ভায়া লস্করপুর নন জিপিএস স্কুল সড়ক উন্নয়ন কাজ, রাজারামপুর ইউনিয়নে চনকালী মিলডাঙ্গা হতে গরবাড়ী ওয়াপদা বাঁধ সড়ক উন্নয়ন কাজ, শহরগ্রাম ইউনিয়নে ধামইর ইউপি অফিস অটঘেরা মাদ্রাসা ভায়া বটতলী বাজার ও মুটুকপুর সড়ক উন্নয়ন কাজ, পাঠশালা বুড়িস্থান হতে শংকরপুর উচ্চ বিদ্যায়ল সড়ক উন্নয়ন কাজ, ভান্ডারা ইউনিয়নে বালান্দোর হতে বৈরাগীপাড়া সড়ক উন্নয়ন কাজ, রাণীপুকুর ইউনিয়নে রাণীপুকুর ইউপি অফিস বোর্ডহাট হতে ধর্মপুর ইউপি অফিস (কালিয়াগঞ্জ হাট) ভায়া দক্ষিন মাধবপুর উচ্চ বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজ ও বিজোড়া ইউনিয়নে দোগাছী পাকা রাস্তা হতে সাবেক সুলতান চেয়ারম্যানের বাড়ী সড়ক উন্নয়ন কাজসহ ১০ টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের যাতায়াত, শিক্ষা ও পণ্য পরিবহনে অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।
    উল্লেখ্য যে, বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১৪ কোটি ৬০ লক্ষ ৭৬ হাজার টাকা চুক্তিমূল্যে ১০ টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
    এরপরে, বিরল উপজেলা পরিষদ চত্বরে উপজলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুরের বিরলে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31