• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শরীয়তপুরে বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    10th May 2026 12:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান
    দৈনিক স্বাধীন সময়
    শরীয়তপুর-১ আসনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাজিরা উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের গণমানুষের নেতা ও বিএনপির মনোনীত সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ (আসলাম)। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ বৈষম্য, একচোখা নীতি ও রাজনৈতিক সজনপ্রীতির শিকার হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছিল।

    তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে বিএনপি গণমানুষের পাশে থেকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।”
    সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের আস্থা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।

    আলোচনা সভায় জাজিরা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31