• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল আহত 

     swadhinshomoy 
    11th May 2026 2:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধি
    সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। রোববার ১০ মে সকাল প্রায় ৮টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খাল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। আহত অবস্থায় দীর্ঘ নৌপথ পাড়ি দিয়ে সোমবার সকাল ৭টার দিকে তাকে লোকালয়ে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণে যান। সকালে মধু সংগ্রহের একপর্যায়ে হঠাৎ ঝোঁপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের আক্রমণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি জঙ্গলের ভেতরে চলে যায়। পরে আহত বাবলু গাজীকে উদ্ধার করে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছানোর পর তার স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।আহতের পিতা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙছিলাম হঠাৎ বাঘ এসে আমার ছেলের ওপর আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে। বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও নজর রাখা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31