swadhinshomoy
13th May 2026 11:38 am | অনলাইন সংস্করণ Print
মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাট।
খালের উপর থেকে আড়াআড়িভাবে নির্মিত প্রতিবন্ধকতা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার
মঙ্গলবার (১২এপ্রিল,২০২৬) বাগেরহাট চিতলমারী নালুয়া-পরানপুর সংলগ্ন খালের উপর নির্মিত অবৈধ মাটির বাঁধ অপসারণ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় জনগণের মতে’ দীর্ঘ দিন ধরে খালের উপর অবৈধ বাঁধ দেওয়ার কারনে কৃষিজমিতে সেচ সংকট ও জলাবদ্ধতা সৃষ্টি করছে। খালটি পূর্বের ন্যায় বাঁধ মুক্ত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে প্রানচঞ্চল্য ফিরে এসেছে। তারা মনে করেন’ এতে কৃষিকাজ সহজ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।
নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান’ জনদুর্ভোগ এড়াতে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ এবং সরকারি খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

