• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এসএফডিএফ-এর সহকারী মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন মনোহরদীর সন্তান নুরুল ইসলাম 

     swadhinshomoy 
    13th May 2026 3:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃএমরুল ইসলাম
    নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

    ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে মোঃ নুরুল ইসলামকে। গত ১১ মে ২০২৬ তারিখে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদোন্নতি প্রদান করা হয়।

    অফিস আদেশে উল্লেখ করা হয়, ফাউন্ডেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    এর আগে মোঃ নুরুল ইসলাম এসএফডিএফ-এর প্রধান কার্যালয়ে ব্যবস্থাপক-পরিবক্ষণ ও ভান্ডার (গ্রেড-৮) পদে দায়িত্ব পালন করছিলেন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান।

    নতুন আদেশ অনুযায়ী তাকে সহকারী মহাব্যবস্থাপক (গ্রেড-৬) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

    অফিস আদেশে আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে তাকে নতুন পদে যোগদান করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।

    মোঃ নুরুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের চন্ডিতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম সরাফত আলী মুন্সির বড় ছেলে।

    তার এ পদোন্নতির খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31