• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    13th May 2026 9:32 am  |  অনলাইন সংস্করণ Print

    পিরোজপুর প্রতিনিধি: “লেনদেন হবে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সেমিনার কক্ষে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমরজিৎ হাওলাদার।

    সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার উৎপল কুমার কবিরাজ, এডিসি সুমন কৃষ্ণ হালদার এবং জুনিয়র অফিসার অনিক রহমান প্রমুখ।

    বক্তারা বলেন, “ ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে পূবালী ব্যাংক। এ সময় ক্যাশলেস সোসাইটির গুরুত্ব, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তরা।
    শুভ সমদ্দার
    স্টাফ রিপোর্টার (পিরোজপুর)

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31