• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামায়াতের প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন 

     swadhinshomoy 
    14th May 2026 6:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    আফজল, কটিয়াদী(কিশোরগঞ্জ): জামায়াতের প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচার-প্রচারণার পাশাপাশি নির্বাচনী তোড়জোড় শুরু করেছেন।

    তবে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখা তাদের একক প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক ময়দানে নিজেদের খানিকটা হলেও এগিয়ে নিয়েছেন।

    দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দিয়েই প্রার্থী বাছাই করা হচ্ছে।

    প্রসঙ্গত,চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছে কটিয়াদী উপজেলা জামায়াত।
    ঘোষিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও ভাইস চেয়ারম্যান হিসেবে সেক্রেটারি মাও. মাহমুদুল হাসানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।

    প্রার্থী ঘোষনার বিষয়ে জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী বলেন, স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী থাকবে। কিশোরগঞ্জের ১৩টি উপজেলাতেই এরকম সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনাতে এসেছে। তবে আমাদের আনুষ্ঠানিকভাবে ঘোষনা হয়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31