ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি ড. শেখ আব্দুল্লাহ আল মিজান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের প্রতিনিধি ও মাদ্রাসার দাতা সদস্য মুহাম্মদ জাহিদুল ইসলাম।
সাক্ষাৎকালে ড. শেখ আব্দুল্লাহ আল মিজান আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মাননীয় উপাচার্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার উন্নতি, অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করেন।
ভাইস চ্যান্সেলরের সঙ্গে গভর্ণিং বডির সভাপতির সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ শতবর্ষের ঐতিহ্যময় আমতলী মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

