• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর জেলা পুরাতন লোহা ও মোটরপার্টস সমিতির নির্বাচনে সভাপতি সাহিদ সম্পাদক রনি 

     swadhinshomoy 
    16th May 2026 5:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোর জেলা পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাইদুর রহমান সাহিদ এবং সাধারণ সম্পাদক পদে হাসিবুল হাসান রনি নির্বাচিত হয়েছেন।

    সভাপতি পদে সাইদুর রহমান সাহিদ ১৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সহিদুল ইসলাম পান ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে হাসিবুল হাসান রনি ১৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাসুদ আলম পান ১০৫ ভোট।

    শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বকচর ডি. কে. কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ করা হয়। সমিতির ২৫১ জন সদস্যের মধ্যে ২৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২টি পদে ভোট গ্রহণ করা হয় এবং একটি পদে একক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।

    অন্যান্য পদের বিজয়ীরা হলেন, দুটি সহসভাপতি পদে রাসেল শেখ ১০৩ ভোট এবং হযরত আলী ৮৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাদের প্রতিদ্বন্দ্বী মাহাবুব হাসান জুয়েল ৭৭ ভোট, আমিরুল ইসলাম মুকুল ৭৬ ভোট এবং মাকছুদ হোসেন ৫১ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে বাবুল হোসেন ১২৩ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহাবুব আলম সুজন পান ১০০ ভোট।

    সাংগঠনিক সম্পাদক পদে মফিজুর রহমান ১৩১ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শেখ মামুন অর রশিদ লিটন পান ১০৯ ভোট। কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম ছোট্ট ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার দুই প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন ৭৪ ভোট ও এহসানুর রহমান ৬৭ ভোট পান। প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান ১২৭ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পান ৯৬ ভোট।

    এছাড়া চারটি নির্বাহী সদস্য পদে আরিফ শেখ ১৩৯ ভোট, সহিদুল ইসলাম ১৩৪ ভোট, সোহেল ১২০ ভোট এবং আজিজুল ইসলাম ১০৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন ৮৭ ভোট এবং মতিউর রহমান ৭৩ ভোট পান। অপরদিকে যুগ্ম-সম্পাদক পদে পারভেজ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

    ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী, সদস্য মোর্তজা হোসেন প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31