• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি: সুরাইয়া জেরিন রনি এমপি 

     swadhinshomoy 
    16th May 2026 12:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    পুলক কুমার সরকার
    জয়পুরহাট জেলা প্রতিনিধি

    জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ ও বিবেক। দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা উন্নয়নের অংশীদার হবেন বলে আমি বিশ্বাস করি।

    বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    এমপি সুরাইয়া জেরিন রনি বলেন, আমি জয়পুরহাট ও বগুড়া- উভয় জেলাকেই সমান গুরুত্ব দিই। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমি মানুষের সেবায় কাজ করতে চাই।

    জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক শামিম কাদির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31