• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সি-ট্রাম্প বৈঠক বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য ইতিবাচক 

     swadhinshomoy 
    18th May 2026 4:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্যসমাপ্ত বৈঠককে ‘তাত্পর্যপূর্ণ’ এবং ‘বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য ইতিবাচক’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা।

    তাঁরা বলছেন, এই বৈঠকে “চীন-যুক্তরাষ্ট্র গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক”-কে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অবস্থা হিসেবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক” বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক প্রমাণিত হবে।
    মিয়ানমার স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউটের যুগ্ম মহাসচিব খিন মং য বলেন, “চীন-যুক্তরাষ্ট্র গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক” অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল বিষয় হলো, পারস্পরিক বিশ্বাস। চীন ও যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক শুধু দুই দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। এটি সংঘাত প্রশমিত করতে, সংঘর্ষ কমাতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে।

    সার্বিয়ার বেলগ্রেড “বেল্ট অ্যান্ড রোড” ইনস্টিটিউটের পরিচালক বোইয়ান লালিচ বলেন, “চীন-যুক্তরাষ্ট্র গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক” বিশ্বের অস্থির পরিস্থিতিতে আরও নিশ্চিততা নিয়ে আসবে। বিশেষ করে, অর্থনীতি, নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষেত্রে এটি স্থিতিশীলতা জোরদার করবে। এটি আমাদের দেশের জন্য এবং “বেল্ট অ্যান্ড রোড” সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    জার্মান মিডিয়া ব্যক্তিত্ব ফ্রিডরিখ বলেন, “আমার মতে, চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠক এমন একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে, যা বিশ্বে দ্বৈত-পরাজয়ের পরিবর্তে পারস্পরিক লাভজনক পরিস্থিতি গড়ে তুলতে আগ্রহী মানুষদের উত্সাহিত করবে এবং বিশ্বে প্রগতিশীল শক্তিগুলোকেও আরও শক্তিশালী করবে।”

    আলজেরিয়া-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান ইসমাইল দেবেশ বলেন, “চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যেমন বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আজকের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। তাই, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখা এবং পারস্পরিক যোগাযোগ ও সংলাপ জোরদার করা বৈশ্বিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য উপকারী। আমরা দেখছি, প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক অভিন্ন সমৃদ্ধির আহ্বান জানিয়েছেন, টেকসই উন্নয়ন এগিয়ে নিচ্ছেন, এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে উত্সাহিত করছেন।”

    সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31