• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    18th May 2026 4:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    “পরিবেশ বাঁচাও, দেশ বাঁচবে, বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে”—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের হলরুমে সামাজিক বনবিভাগ দিনাজপুর এবং উপজেলা প্রশাসন, ঠাকুরগাঁও সদরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    ​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা অপরিসীম। বন্যপ্রাণী বিলুপ্ত হলে মানবসভ্যতাও সংকটের মুখে পড়বে। তাই আমাদের নিজেদের স্বার্থেই বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণ করতে হবে।”
    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, বন্ধু সভার উপদেষ্টা ডা: শুভেন্দু কুমার দেবনাথ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান।
    ​বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও সচেতনতার অভাবে প্রতিনিয়ত বন্যপ্রাণী আজ হুমকির মুখে। বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন তারা।
    ​কর্মশালায় স্বাগত বক্তব্য ও বন্যপ্রাণী সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন ঠাকুরগাঁও উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম এবং ঠাকুরগাঁও ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) তাছলিমা খাতুন।
    ​উক্ত কর্মশালায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজেরও বন্ধুসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে ঠাকুরগাঁও অঞ্চলসহ দেশের জীববৈচিত্র্য রক্ষায় যার যার অবস্থান থেকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31