ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) এনামূল হক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে তৃণমূল পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্প গুলোর স্বচ্ছতা,ও সততার সহিত বাস্তবায়ন করে চলছেন ।
বিগত ২০২৫/ ২০২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার,রাস্তা,কালভার্ট-বাড়িঘর কাঁদাময় পিচ্ছিল রাস্তা চলাচলের জন্য উপযোগী করে তোলা,ভাংগা রাস্তা মেরামত,নতুন ইট বিছানো রাস্তা,এমন বহু প্রকল্প তিনি ঘাটাইল উপজেলার প্রায় ১৪ টি ইউনিয়নে তিনি করেছেন ।
বীরচারি গ্রামের কৃষক আলম বলেন আমরা পূর্ব বীরচারির মানুষ গুলো বিগত সময়ে আমাদের গ্রামের রাস্তা দিয়েআমরা চলতে পারতাম না,একটু বৃষ্টি হলেই কাঁদা হয়ে যেতো,মুসুল্লি গণ মসজিদে যেতে পারতো না,এখন ইট বিছানো রাস্তা হয়েছে, এই জন্য এখন আমরা অনেক খুশি,তাই ঘাটাইল উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ ।
৬ নং দিগলকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার হারুন রশীদ হারুন বলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি আই ও এনামূল হক স্যার এর কারণে আমার ৩নং ওয়ার্ড বাসিদের অনেক চাহিদা আমি পূর্ণ করতে পেরেছি । অনেক রাস্তা মেরামত করেছি,কত গুলো কাঁচা রাস্তায় ইট বিছানো রাস্তা করে দিয়েছি,এই জন্য ঘাটাইল উপজেলা প্রশাসন কে অনেক ধন্যবাদ ।
তুলনামূলক ভাবে ঘাটাইলে তৃণমূল পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্প গুলো দক্ষতার সহিত বাস্তবায়ন হয়েছে

