সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালী। সাগর কন্যা ক্ষ্যাত পটুয়াখালী। পটুয়াখালী জেলার সবচেয়ে পরিচিত শিক্ষিত এবং উন্নত উপজেলা বাউফল। বাউফল উপজেলার জনসংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার লাখ। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষিত এবং উন্নত উপজেলা। কিন্তু এই উপজেলার সড়ক যোগাযোগের একটি মাত্র ফেড়ি যার কারণে উপজেলা র মানুষ জরুরি প্রয়োজনে বরিশাল বিভাগ তথা ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না। তাই বাউফল বাসী দীর্ঘদিন যাবত বগা ফেড়িটি যহাতে স্থায়ী ব্রীজের ব্যবস্থা করা হয় তারজন্য দাবি জানিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ উনিশে মে ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বাউফল বাসীর প্রানের নেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ এমপি মহোদয়ের আমন্ত্রণে সেতু মন্ত্রী বগা সেতু দ্রুত বাস্তবায়নের জন্য বগা ফেড়ি ঘাট সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এসময় আরো উপস্থিত থাকবেন পটুয়াখালী এক আসনের এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বিগত সরকারের আমলে বগা সেতু বাস্তবায়নের জন্য কোন রকম উদ্দ্যোগ না নিলেও বর্তমান সময়ের সরকার এবং বিরোধী দলের নেতাকর্মীদের সম্ময়ের মাধ্যমে বগা সেতু বাস্তবতার রূপ পাবে বলে এলাকাবাসীর স্বপ্ন।

