• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঘের গ্রাস থেকে প্রান ফিরে পেল বাবুল গাজী 

     swadhinshomoy 
    20th May 2026 12:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    এম এ হান্নান
    ছবির মানুষটির নাম বাবলু গাজী। পেশায় তিনি একজন সুন্দর বনের মৌয়াল। কয়েকজন সঙ্গীকে নিয়ে সাতক্ষীরার বুড়িগোয়ালিনি রেঞ্জ দিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে গিয়েছিলেন।
    মধু আহরণের একপর্যায়ে তিনি দল থেকে কিছুটা পিছিয়ে পড়েন। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার তার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে ঘাড়ে থাবা, পরে কাঁধে ভয়ংকর কামড় আর খামচি বসিয়ে দেয়!
    কিন্তু পেশি বহুল বাবলু গাজী হার মানেননি। অবিশ্বাস্য সাহস আর শারীরিক সক্ষমতা নিয়ে প্রায় ১০-১৫ মিনিট বাঘের সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন।
    বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন।
    ছবিতে বাঘের নখের অাচরের দৃশ্য তাঁর শরীরটা একবার ভালো করে দেখুন!
    এটাই প্রকৃত শক্তি। কঠোর পরিশ্রমে গড়া পেটানো মজবুত শরীর বিপদের মুহূর্তে মানুষকে বাঁচায়।
    আজকাল কিছু মানুষ স্টেরয়েড খেয়ে, জিমে গিয়ে কৃত্রিম মাসল বানিয়ে বাহাদুরি দেখায়। কিন্তু ফেক মাসল শক্তি দেয় না, দেয় শুধু প্রদর্শনী। বাঘের সঙ্গে পাঙ্গা লড়া এই মাসলের কম্য নহে। বাবলু গাজীদের মতো কর্মঠ মানুষেরাই প্রমাণ করেন—প্রাকৃতিক শক্তির সামনে কৃত্রিমতা টেকে না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31