• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

     swadhinshomoy 
    01st Jun 2026 12:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন।
    ভোলার তজুমদ্দিন উপজেলায় শশীগঞ্জ বাজারের তজুমদ্দিন ডেকোরেটর ও ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকের ফরিদ উদ্দিনের (৫৫) উপর হামলার অভিযোগ এসেছে। গত ২৪ মে (রবিবার) চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গোডাউনে পশ্চিম পাশে সকাল ১০ টায় স্থানীয় আওয়ামী নেতা ও তেল ব্যবসায়ী বাবুল (৬০) এবং তার ছেলে দেশীয় অস্ত্র দিয়ে এই হামলা চালায়।
    ​আহত ফরিদ উদ্দিন জানান বাবুল তার প্রতিবেশী। তার একটি তেলের লরি রয়েছে, সে দীর্ঘদিন তেলের লরি ফরিদ উদ্দিনের বাসার সামনে রেখে তার পুকুরের পানি দিয়ে লরি ধৌয়ে থাকেন, এতে লরির তেল ও মবিল মিশ্রিত পানি পুকুরে এসে পুকুরের পানি নষ্ট হয় ও মাছ মারা যায়। বিগত সময় প্রায় লক্ষ টাকা ক্ষতি হয়। এই বিষয় বাবুলকে একাধিকবার অবগত করলেও তিনি বিষয়টি আমলে নেয় নি। গত ২৪ তারিখ বাবুল আবারো তার বাসার সামনে সদ্য নির্মিত পাকা রাস্তায় গাড়ি রেখে ধৌয়ার সময় সে বাধা দিলে বাবুল ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে এতে সে প্রতিউত্তর করলে বাবুল নিচে পড়ে থাকা ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করার চেষ্টা করে এতে সে বাম হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে ইটের আঘাত লেগে রক্তাক্ত জখম হয়ে ব্যাথায় মাটিতে পরে যায়। এরপর বাবুলের ছেলে শাহিন (২৭) সহ আরো লোকজন বাসা থেকে এস এস পাইপ, লোহার রড নিয়ে এসে তার উপর এলোপাতাড়ি হামলা করতে থাকে। এসময় সোহান তার প্যান্টের পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

    এই বিষয়ে অভিযুক্ত বাবুলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    তজুমদ্দিন থানা​ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,
    এই বিষয়ে ফরিদ উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930