• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার 

     Md Mokter Hossain 
    23rd Jun 2026 12:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর মোহাম্মাদীয়া মসজিদে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২০ জুন (শনিবার) বাদ জোহর দুপুর ২টা ৮ মিনিটে মসজিদের মাইক পরিচালনার মূল অডিও প্লেয়ারটি চুরি করে নিয়ে যায় দুই চোর।

    পবিত্র উপাসনালয়ের ভেতর দুপুরের আলোতে এমন চুরির ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।মসজিদ কমিটি জানিয়েছে, চুরির সম্পূর্ণ ঘটনাটি মসজিদের সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দুই চোরকে সুকৌশলে অডিও প্লেয়ারটি খুলে নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

    এই ঘটনাটি যেন লোকমুখে প্রচলিত ‘চোর না শুনে ধর্মের কথা’ প্রবাদটিকেই বাস্তব রূপ দিল।এদিকে অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মোহাম্মাদীয়া মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি সিসিটিভি ফুটেজ দেখে বা অন্য কোনোভাবে ওই দুই চোরকে সনাক্ত করে ধরিয়ে দিতে পারেন, তবে তাকে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা বকশিস বা পুরস্কার দেওয়া হবে।

    এই বিষয়ে কোনো তথ্য বা চোরদের সন্ধান পেয়ে থাকলে মসজিদ কমিটির প্রতিনিধি সাহেব আলী শেখ-এর সাথে সরাসরি 01715-567448 নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।ইতিমধ্যেই চোরদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটি।

    একই সাথে চোরাই মালামাল যেন কোনো সেকেন্ড-হ্যান্ড ইলেকট্রনিক্স বা ভাঙারির দোকানে বিক্রি করতে না পারে, সেজন্য আশেপাশের ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930