Md Mokter Hossain
27th Jun 2026 10:16 am | অনলাইন সংস্করণ Print
মোঃ শাহজামাল শাওন – ফুলবাড়ী, কুড়িগ্রাম
“তারুণ্য যদি জাগে তবে, মাদক সেবন আর নয়”— এই প্রত্যয়কে সামনে রেখে ২৬ ‘জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বিশাল মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ জুন) ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ),ফুলবাড়ী উপজেলা শাখা।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুবসমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন হাতে রাস্তায় দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন।
এ সময় আয়োজিত পথ সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে বাঁচাতে হলে কেবল আইনি প্রয়োগ নয়, বরং সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের জাগরণ ঘটাতে হবে। বিশেষ করে যুব সমাজকে সুস্থ ধারার সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা ফুলবাড়ী উপজেলাসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও কেনাবেচা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান। একই সাথে যুব সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

