• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাল্লায় আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার আগমনে বর্ণাঢ্য সংবর্ধনা 

     Md Mokter Hossain 
    28th Jun 2026 11:38 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ দিলুয়ার হোসেন – শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

    ​সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজার (কলেজ গেইট সংলগ্ন) এলাকায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসা’-র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
    ​২৭/৬/২৬ (শনিবার) আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ এবং প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টা ও সাবেক মেম্বার ফারুক মিয়া সাহেবের শুভ আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ​দীর্ঘদিন পর প্রিয় অভিভাবকদের কাছে পেয়ে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অতিথিবৃন্দ মাদ্রাসায় এসে পৌঁছালে মাদ্রাসার পক্ষ থেকে তাঁদেরকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়।

    পরে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
    ​মাদ্রাসার সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত শাল্লা অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ সাহেবের নিরলস ও আন্তরিক প্রচেষ্টা এবং ফারুক মিয়া সাহেবের সুপরামর্শ ও দিকনির্দেশনা এই প্রতিষ্ঠানটিকে আলোর দিশারী হিসেবে দাঁড় করিয়েছে। তাঁদের এই আগমন মাদ্রাসার ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও সুদূরপ্রসারী করবে বলে আশা প্রকাশ করছেন শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকবৃন্দ।

    ​উক্ত সংবর্ধনা ও আগমনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সুধীজন উপস্থিত থেকে অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

    ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার সার্বিক মঙ্গল, দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রতিষ্ঠাতা ও উপদেষ্টামণ্ডলীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাদ্রাসার সফল পরিচালক হাফেজ মোঃ আল-আমিন মাহমুদ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930