• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শৈলকুপায় সরকারের বিভিন্ন উপকারভোগীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ 

     Md Mokter Hossain 
    11th Jul 2026 10:20 am  |  অনলাইন সংস্করণ Print

    শৈলকুপা (ঝিনাইদহ) – প্রতিনিধি

    ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন দপ্তরাধীন উপকারভোগীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
    ১০ জুলাই শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড, মো. আসাদুজ্জামান এমপি।

    উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও জেলা পুলিশ সুপার আশিস বিন্ হাসান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরাধীন উপকারভোগীদের হাতে সরকারের দেওয়া চেক, বাইসাইকেল, সেলাই মেশিন, ফুটবল, স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

    এর আগে মন্ত্রী শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে বৈঠক করেন। এসময় মন্ত্রী উপজেলার জনমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ডাক্তারদের প্রতি দিকনির্দেশনা দেন। তিনি আরও জানান উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সরকার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করেছে যা শীঘ্রই বাস্তবায়ন হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031