• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • র‍্যাব-৯ এর অভিযানে মাদক, গাড়ীসহ (৩ব্যক্তি) আটক 

     Md Mokter Hossain 
    11th Jul 2026 9:50 am  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ)

     

    হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে(৩জন) মাদক ব্যবসায়ী কে গ্রেফতার এবং একটি কার জব্দ করা হয়েছে। অদ্য(১০/৭/২৬ইং)রাত আনুমনিক (১টা) দিকে শায়েস্তাগন্জ র‍্যাব-৯ মাধপুর বাজারে চেক পোষ্ট বসিয়ে শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে ৬কেজি গাজাসহ এক জনকে আটক করে। আটককৃত ব্যক্তির দেয়া তথ্যে গাড়ীর সাইট বক্স হতে৬কেজি গাজা জব্দ করা হয়।

    আটককৃত হল ঃ মোঃ মিজান আলী (২৩) পিতা বাবুল হুসেন সাং বিশ্বনাথ পুর থানাঃ শিব গন্জ জেলাঃ চাপাই নবাবগন্জ। আটককৃত ব্যক্তি সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জানায়।

    অপরদিকে অদ্য ১০/৭/২৬ইং সকাল (৯টায়) হবিগঞ্জ চুনারুঘাট থানাধীন শায়েস্তাগন্জ নতূনব্রীজ এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার সহ দুইজন কে আটক করা হয়।আটককৃতদের দেয়া তথ্যে কারের চারটি দরজার ভিতর বিশেষভাবে লোকানো ৩৯০ বোতল ইসকফ সিরাপ জব্দ করা হয়।

    আটক ব্যক্তিরা হলঃ জাহিদুল ইসলাম (২৩) পিতাঃ আমির হুসেন সাং মিরার গাও এবং মোঃ ফয়সল মৃধা (২৫) পিতাঃ জিলন মৃধা সাং দত্তের গাও উভয় থানাঃ শিবপুর জেলা নরসিংদী। আটককৃতরা জানায়, বিক্রির উদ্দেশ্যে মাদক ইসকফ চুনারুঘাট থানার সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল।

    র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে।

    এ তথ্যের ভিত্তিতে মাধবপুর পৌরসভার সিলেট-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয় এবং চুনারুঘাট থানার শায়েস্তাগন্জ নতূনব্রীজ এ মোট দুইটি অভিযান চালিয়ে( ৩জন) মাদক ব্যবসায়ীসহ একটি কার আটক করা হয় এবং ৬কেজি গাজা ও ৩৯০বোতল সিরাপ জব্দ করা হয়।

    র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানা এবং চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031