• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মতলব দক্ষিণ ৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রোগী 

     Md Mokter Hossain 
    13th Jul 2026 7:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    ক্রাইম রিপোর্টার – মোঃ তপছিল হাছান

    চাঁদপুরের মতলব দক্ষিণ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগে সময়মতো চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনদের দাবি, জরুরি বিভাগে রোগী নিয়ে আসার পর অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে অসুস্থ রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

    অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কেউ কেউ হাসপাতালের জরুরি বিভাগে নিয়মিত উপস্থিত না থেকে ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকেন। ফলে জরুরি রোগীরা সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

    এছাড়া হাসপাতাল থেকে প্রাপ্য সরকারি ওষুধও অনেক দরিদ্র রোগী পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে নিম্নআয়ের মানুষকে বাইরে থেকে অতিরিক্ত খরচ করে ওষুধ কিনতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে।

    স্থানীয় সচেতন মহল বলছে, একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি এবং সরকারি ওষুধ বিতরণ কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

    এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। মতলব দক্ষিণ উপজেলার সচেতন মহলের দাবি অতি দ্রুত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031