• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও চশমা জব্দ করল বিজিবি 

     swadhinshomoy 
    25th Oct 2025 3:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:

    খুবই গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।

    সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, “জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় শাড়ী ও থ্রি-পিস, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা। এছাড়াও রয়েছে ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল সংখ্যক ভারতীয় চশমা। সব মিলিয়ে জব্দকৃত অবৈধ মালামালের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।”

    এ প্রসঙ্গে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি নিরলসভাবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। এর ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031